ঢাকাMonday , 29 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের গণসংযোগ

admin
October 29, 2018 10:23 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম গণসংযোগ করেছেন।
সোমবার (২৯ অক্টোবর) বিকাল ৪টা থেকে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভার ২নং ওয়ার্ডের কলেজ মোড় ও ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা বাজারে এ গণসংযোগ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আ’লীগের সভাপতি আবু সায়ীদ, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর আ’লীগের যুগ্ম-সম্পাদক রাশিদুজ্জামান রাশি, সদর উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর কাউন্সিল সেলিম হোসেন, জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আসিফ শাহাবাজ খানসহ পৌর ও সদর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নজরুল ইসলাম বলেন, সাতক্ষীরার মানুষ এখন ভালো মন্দ বুঝতে শিখেছে। মানুষ এখন দুর্নীতিবাজ নেতাদের পছন্দ করে না। নৌকা বাংলার ১৭ কোটি মানুষের উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষ ভালো থাকে। সাতক্ষীরার মত জায়গায় যেখানে মিনি পাকিস্তান নামে পরিচিত সেখানে মেডিকেল কলেজ, বাইপাস সড়ক, বিভিন্ন স্থানে সাইক্লোন সেন্টার, কলেজ, মাদরাসা, স্কুল নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, সদর হাসপাতাল উন্নতিকরণ, চিফ জুডিশিয়াল কোর্ট ভবন নির্মাণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সুন্দরবন কেন্দ্রিক পর্যটন কেন্দ্র স্থাপন ও নদী খনন করা হয়েছে। শেখ হাসিনা সরকার এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়ন করেনি। এ সরকার জনগণের সরকার, উন্নয়নের সরকার। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।