ঢাকাMonday , 29 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের লিফলেট বিতরণ

admin ঢাকা
আপডেট: 29 October 2018, 22:21

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটি। সোমবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে শুরু করে জজ কোর্টে কর্মরত আইনজীবী, আইনজীবী সহকারি ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির আহবায়ক শেখ সহিদ উদ্দীন, যুগ্ম আহবায়ক মাহমুদ আলী সুমন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আব্দুল মান্নান, কাজী আক্তার, সদস্য সচিব এজাজ আহমেদ স্বপন, সদস্য সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, নূর-ই আলম সিদ্দিক, অ্যাডভোকেট আমিনুর রহমান চঞ্চল, খন্দকার আনিসুর রহমান আনিস, জেএম ফাত্তাহ, এম সুশান্ত, শেখ রফিকুল ইসলাম রানা, শরিফুল ইসলাম, শফি উদ্দীন, হাসানুজ্জান ডাবলু, নাসেরুল হক, আয়শা সিদ্দিকা, মুন্নি, জিল্লুর রহমান, মাসুদুর রহমান, শেখ জাহাঙ্গীর কবির বিরাজ, সালাউদ্দীন আল আজাদ, নাজমুন আসিফ, অ্যাডভোকেট ফারুক হোসান, শেখ জাহাঙ্গীর কবির, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, সৈনিক লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *