ঢাকাMonday , 29 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় জেএসসি পরীক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করলো প্রশাসন

admin ঢাকা
আপডেট: 29 October 2018, 22:17

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জেএসসি পরীক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করলো প্রশাসন।
মেয়েটি জয়নগর গ্রামের বাসিন্দা ও জয়নগর বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
সোমবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আক্তার নুরুন্নাহার ও সরসকাটি পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান এই বাল্য বিবাহ বন্ধ করেন।
সরসকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, জয়নগর গ্রামের ৮ম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীর সাথে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আকাম মোলভীর ছেলে কারিমুল মৌলভীর সাথে বিয়ের প্রস্তুতি চলছে- এমন সংবাদ পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আক্তার নুরুন্নাহারের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না বলে মুচলেকা দেয় ওই ছাত্রীর বাবা-মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *