ঢাকাMonday , 29 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিসিক শিল্প মালিক সমিতি গঠন: রনি সভাপতি, পান্ডে সম্পাদক

admin ঢাকা
আপডেট: 29 October 2018, 22:35

সাতক্ষীরার বিনেরপোতাস্থ বিসিক শিল্প মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় বিসিক শিল্প নগরীর দিপা সি-ফুড লিমিটেড এর সম্মেলনকক্ষে এক সভায় সর্ব সম্মতিক্রমে সমিতির ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
দিপা সি-ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীন বন্ধু মিত্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চায়না বাংলা গ্রুপের চেয়ারম্যান একেএম আনিছুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রনি প্লাইউডের ব্যবস্থাপনা পরিচালক জিএম নুরুল ইসলাম রনি, পান্ডে ফাইবার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সুরেশ পান্ডে, জনাত মেটালের মালিক নাজমুল আলম তারা প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে রনি প্লাইউডের ব্যবস্থাপনা পরিচালক জিএম নুরুল ইসলাম রনিকে সভাপতি ও পান্ডে ফাইবার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সুরেশ পান্ডেকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট বিসিক শিল্প মালিক সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম তারা, অর্থ সম্পাদক শাহজাহান আলম, নির্বাহী সদস্য আনোয়ারুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *