ঢাকাSunday , 28 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ভাব বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টে বেসিক ফুটবল একাডেমি ও ভূরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জয়

admin ঢাকা
আপডেট: 28 October 2018, 23:11

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ভাব বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টে বেসিক ফুটবল একাডেমি ও ভূরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
রোববার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় শ্যামনগর ফুটবল একাডেমি ও স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের যৌথ আয়োজনে নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলা বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমি ও শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমি ১-০ গোলে জয়লাভ করে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন মো. আব্দুল্লাহ (জার্সি নং-৫)। অতিথিদের বিচারে সেরা খেলোয়াড় মনোনীত হন বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমির মো. ইমরান হোসেন (জার্সি নং-১০)।
দিনের দি¦তীয় খেলায় বিকাল ৪টায় ভূরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ঝাপা ব্রজবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের মুখোমুখি হয়। খেলায় ভুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে ব্রজবিহারী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন বাবু, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক স.ম ওসমান গনী সোহাগ, পরিচালক মো. মাসুম বিল্লাহ, মনির হোসেন দবির প্রমুখ। খেলায় ধারাভাষ্য প্রদান করেন শিক্ষক নবকুমার বিশ্বাস। খেলা পরিচালনা করেন, জাহাঙ্গীর করিব, রিয়াদ আরেফিন, রাকিব, জুলফিকার আলী, তৈয়বুর রহমান বাবলু, আব্দুল হামিদ, সোহাগ ও শেখ মিজানুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *