কালিগঞ্জে পরিবহন ধর্মঘটে অচল সড়কপথ
শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় কালিগঞ্জেও চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। রোববার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটে কালিগঞ্জে কোন প্রকার সহিংসতা ছাড়ায় শান্তিপূর্ণভাবে শ্রমিকরা ধর্মঘট পালন করছে।
এদিকে হঠাৎ পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ যাত্রী, সরকারি চাকুরিজীবীসহ সাধারণ মানুষ। তবে ইজিবাইক, ভ্যান, অটোরিকসা চলাচল করছে।
সরেজমিনে কালিগঞ্জ বাসটার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীরা কাউন্টারে বসে আসে। তবে কাছের যাত্রীরা ইজি বাইক,অটোরিকসায় করে চলাচল করছে।
ঢাকা থেকে আসা হাসান নামে এক যাত্রী বলেন, হঠাৎ পরিবহন ধর্মঘট হওয়ায় আমি বিপাকে পড়েছি। অফিসের কাজে কালিগঞ্জে আসার পর ধর্মঘট শুরু হয়েছে। অথচ আমার অফিসের কাজ মিটে গেছে। এমনতাবস্থায় ধর্মঘট শেষ না হওয়া পর্যন্ত কালিগঞ্জে থাকতে হবে।
কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি সুপ্রভাত প্রতিনিধিকে বলেন, সারাদেশের ন্যায় শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করছি। শ্রমিকদের দ-ে ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা অর্থদ- করতে হবে। সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলায় জামিনযোগ্য বিধান সন্নিবেশ করতে হবে। সড়ক দুর্ঘটনার জটিলতার মামলা তদন্ত কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিকে অন্তর্ভুক্ত এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণির পরিবর্তে ৫ম শ্রেণি করা, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের অহেতুক হয়রানি বন্ধসহ আলোচনার মাধ্যমে অন্যান্য আইন সংশোধনের উদ্যোগ নিতে হবে। ওয়েস্কেলে জরিমানার পরিমাণ কমানো ও কারাদ-ের বিধান বাতিলসহ আলোচনার মাধ্যমে অন্যান্য আইন সংশোধনের উদ্যোগসহ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ঘোষিত আট দফা দাবিতে আমরা পরিবহন ধর্মঘট পালন করছি। আমাদের দাবি ৪৮ ঘণ্টার মধ্যে পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবো। তিনি আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সেজন্য কোন প্রকার ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করছি।

Leave a Reply