চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরের আটলিয়া ইউনিয়নের কর নিরুপণ ও আদায় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ অক্টোবর) বিকাল ৫টায় মালতিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুশীল সমাজের সভাপতি আব্দুল লতিফ গাজীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং মালতিয়া ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম মোড়ল। বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেশমা বেগম, মুক্তা বেগম, হাসিনা বেগম, কাকলী বেগম, নাজমা বেগম, খায়রুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন সিএনআরএস এর কর্মকর্তা নুরে আজম হায়দারী রাজা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
