ঢাকাSunday , 28 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলা‌রোয়ার সোনাই নদীতে চোরাকারবারীদের ফা‌দে আটকে বিজিবি সদস্যের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 28 October 2018, 01:18

নিউজ ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপ‌জেলার সীমান্তবর্তী সোনাই নদী‌তে চোরাকারবারীদের ফাঁদে আটকে পানিতে ডু‌বে রফিক (৩৫) না‌মে এক বিজিবি সদস্যের মৃত্যু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ভাদিয়ালী সীমা‌ন্তে এ ঘটনা ঘ‌টে।

কাকডাঙ্গা বিওপিতে কর্মরত র‌ফিক ল্যান্স না‌য়েক পদমর্যাদার একজন সদস্য। তি‌নি সম্প্র‌তি কাকডাঙ্গা ক্যা‌ম্পে যোগদান ক‌রেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

স্থানীয়রা জানান, বাংলাদেশ ও ভারতের চোরাকারবারীরা নদীর পানির নিচ দিয়ে পণ্য আনা-নেয়ার জন্য দড়ি রেখে দেয়। এই পাশে পণ্য দড়িতে বেধে সেই দড়ি ওই পাশে টেনে নেয়া হয়ে থাকে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালীর ১নং পোস্টের ১৩/৩ ৬আরবি’র সন্নিকটে সোনাই নদীর ধারে টহলরত অবস্থায় চোরাকারবারীদের তাড়া করে তাদের পণ্য উদ্ধার করতে গিয়ে পণ্যবাধা দড়ি ধরে ফেলেন কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক রফিক। সেসময় ভারতের পাশ থেকে সেখানকার চোরাকারবারীরা ভারতের দিকে দড়ি ধরে ওই পাশে টান দেন। এ সময় রফিকও দড়ি ধরে বাংলাদেশের দিকে টানতে থাকেন। তখন দড়িতে আটকে ও জড়িয়ে নদীর মাঝ বরাবর চলে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তার।

খবর পেয়ে বিজি‌বি সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মহিউদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *