ঢাকাSaturday , 27 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডা. রুহুল হকের পক্ষে নলতায় উঠান বৈঠক

admin ঢাকা
আপডেট: 27 October 2018, 22:46

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে মহিলা আওয়ামীলীগের নেত্রী লিপির নেতৃত্ব ডা. রুহুল হক এমপির পক্ষে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে নলতার মাস্টার পাড়ায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, ইব্রাহিম, তারিকুল ইসলাম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা সরকার এদেশের যত উন্নয়ন করেছে ইতোপূর্বে কোনো সরকার সে ধরনের উন্নয়ন করতে পারিনি। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। প্রতিটি গ্রামে বর্তমান সরকার বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছে।
সরকারের উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষা করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বর্তমান সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *