ঢাকাSaturday , 27 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান

admin
October 27, 2018 10:26 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও জেডিসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে মাওলানা নাজমুস সাহাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষ্ণনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. রহমান মোল্যা, সাবেক চেয়ারম্যান আ. রহিম সরদার, নুর আহম্মাদ সুরুজ সাধারণ সম্পাদক কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগ, আ. আজিজ গাইন বিশিষ্ট সমাজ সেবক, আ. রাজ্জাক (অবসরপ্রাপ্ত বিজিবি), কৃষ্ণনগর ইউপি সদস্য জবেদ আলী, শেখ মোমতাজুল, নজরুল ইসলাম, নুরুল হক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরীক্ষায় নকল হতে আমাদেরকে দূরে থাকতে হবে এবং শুধু গোল্ডেন এ প্লাস ও এ প্লাস পেলে চলবে না অর্জিত শিক্ষাকে মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে। তাহলে সে শিক্ষার সাফল্য অর্জিত হবে।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আল্লামা মুফতি নাজমুস শাহাদাত ফায়েজী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন মাওলানা আরিফ বিল্লাহ ও মহাসিন রেজা (মুন্না)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।