অসুস্থ প্রবীর মিত্রের পাশে জি.এম সৈকত
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বাংলাদেশ চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা অসুস্থ প্রবীর মিত্রকে দেখতে গেলেন শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক সাতক্ষীরার সন্তান, নাট্যনির্মাতা জি.এম সৈকত।
বৃহস্পতিবার (২৫ অক্টোবার) দুপুর ১২টায় প্রবীর মিত্রের সেগুন বাগিচাস্থ বাড়িতে যান তিনি। এই সময় আরো উপস্থিত ছিলেন, চিত্র নায়িকা নতুন, অঞ্জনা, শাহনুর ও টিভি অভিনেত্রী অপ্সরা সুহি।
এ সময় জিএম কৈকত বলেন, প্রবীর দাদার মত গুণী অভিনেতার জন্য আমরা যদি কিছু করতে পারি তাহলে আমরা ধন্য হবো। খুব শীঘ্রই উনার আবেদনপত্রটি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো। সবাই এই গুণী অসুস্থ শিল্পীর জন্য দোয়া করবেন।

Leave a Reply