ঢাকাFriday , 26 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় দুই ব্যক্তির আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 26 October 2018, 23:02

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় পৃথক স্থানে দুই ব্যক্তি আত্মহত্যা করেছে। শুক্রবার (২৬ অক্টোবর) উপজেলার চান্দা ও পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের মৃত সাহাজুদ্দীন সরদারের ছেলে আতাউর রহমান (৩৬) বাড়ির পাশের পরিত্যক্ত একটি ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তিনি পেশায় মাদরা বাজারের দর্জি ছিলেন। পারিবারিক সূত্র জানায় বেশ কিছু দিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
এদিকে, কলারোয়া বাজারের মাজেদ হোটেলের সত্ত্বাধিকারী আব্দুল মাজেদের স্ত্রী মাহফুজা খাতুন (৪০) আত্মহত্যা করেছেন। দুই সন্তানের জননী মাহফুজা শুক্রবার বেলা ১১টার দিকে চাউলে দেয়া গ্যাস ট্যাবলেট খান। এসময় স্বজনরা তাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরায় নেয়ার পথে বেলা দেড়টার দিকে তিনি মারা যান। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। তার বাড়ি পৌরসদরের তুলশীডাঙ্গা ১নং ওয়ার্ডের মাঠপাড়ায়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *