ঢাকাFriday , 26 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ভাব ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 26 October 2018, 22:46

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ভাব ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনের নিজ নিজ খেলায় জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় ও শ্যামনগর ফুটবল একাডেমী জয় পেয়েছে।
শুক্রবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শ্যামনগর ফুটবল একাডেমি ও স্বেচ্ছাসেবী সংগঠন ভাব এর আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাব বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এমএ আলিম খান, নওয়াবেঁকি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শ্যামনগর শাখার সাধারণ সম্পাদক ও চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, শ্যামনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন বাবু, কাঁঠাল বাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আজাহারুল ইসলাম, কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশীষ কুমার মন্ডল, ত্রিপানি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আবুল কালাম মল্লিক, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, সাংবাদিক রনজিৎ বর্মন, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, আব্দুল আলিম প্রমুখ।
শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। এতে জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনকে পরাজিত করে। এছাড়া দ্বিতীয় খেলায় ২-০ গোলে শ্যামনগর ফুটবল একাডেমি ত্রিপানি বিদ্যাপীঠকে পরাজিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *