ঢাকাFriday , 26 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মশাখরায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 26 October 2018, 22:34

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার পদ্মশাখরা কোহিনুর ক্লাবের উদ্যোগে লক্ষ টাকার চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান।
পদ্মশাখরা কোহিনুর ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ও খালিদ বেভারেজের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম ও ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল গাজি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোহিনুর ক্লাবের সভাপতি বাবুর আলি। খুলনার কৃতি ফিফা রেফারি আব্দুর রহমান ঢালীর পরিচালনায় উদ্বোধনী খেলায় জোর প্রতিদ্বন্দিতা করে ভোমরা স্থলবন্দরের জনপ্রিয় তরুণ ব্যবসায়ী সাদ্দাম হোসেনের গাংনিয়া সবুজ সংঘ এবং কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি ১-১ গোলে অমিমাংসিত হলে টাইব্রেকারে ৫-৪ গোলে গাংনিয়া সবুজ সংঘ জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *