কলারোয়ায় সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্টে বাগডাঙ্গা বেদনাথ একাদশের জয়
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মুখোমুখি হয় চুপড়িয়া আপন স্পোর্টিং ক্লাব ও বাগডাঙ্গা বেদনাথ ফুটবল একাদশ।
শুক্রবার (২৬ অক্টোবর) কাকডাঙ্গা ফুটবল মাঠে কাকডাঙ্গা তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত খেলায় চুপড়িয়া আপন স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করেছে বাগডাঙ্গা বেদনাথ ফুটবল একাদশ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন, মাঠ কমিটির সভাপতি ও ইউপি সদস্য ইয়ার আলী।
বিশেষ অতিথি ছিলেন, মাঠ কমিটির সেক্রেটারি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, ১নং ইউপি সদস্য মহিদুল ইসলাম, ২নং ইউপি সদস্য সামছুর রহমান, সদস্য আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রভাষক সানোয়ার হোসেন, প্রভাষক হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারি হাবিবুর রহমান, যুবলীগ নেতা সুমন হোসেন প্রমুখ।

Leave a Reply