ঢাকাWednesday , 25 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা পৌরসভা ও হরিঢালী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 25 July 2018, 16:46

পাইকগাছা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাইকগাছা পৌরসভা ও হরিঢালী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ জুলাই) সকাল ১০টায় যুবলীগের অস্থায়ী কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় এস.এম. সামছুর রহমানের সভাপতিত্বে পৌরসভা কমিটিতে হাফিজুর রহমান রিন্টুকে আহবায়ক এবং মিজানুর রহমান বাবু ও রাজেশ সানাকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এদিকে, মো. মোজাহিদ হাজরাকে আহবায়ক এবং ইউপি সদস্য রাজীব গোলদার ও জাহাঙ্গীর আলমকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট হরিঢালী ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
সভায় কাজল কান্তি ম-লের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এস.এম. রেজাউল হক, জি.এম. খালেকুজ্জামান, গৌরাঙ্গ ম-ল, সুকুমার ঢালী, সুকদেব ম-ল, সায়েদ আলী মোড়ল কালাই, জহুরুল হক, মোস্তাফিজুর রহমান মিন্টু, অহেদুজ্জামান মোড়ল, পরেশ ম-ল, শাহরাবুল ইসলাম প্রিন্স, মো. নুরুল ইসলাম, বাবুল আক্তার, অনুপ ঘোষ, বিদ্যুৎ বিশ^াস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *