ঢাকাWednesday , 25 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছার দেলুটি ইউপির উপনির্বাচনে সুকুমার নির্বাচিত

admin
July 25, 2018 4:38 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় শান্তিপূর্ণভাবে দেলুটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সুকুমার কবিরাজ ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেলুটি জিরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে দুই হাজার ২২২ জনের মধ্যে এক হাজার ৬৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সুকুমার কবিরাজ বল প্রতীকে এক হাজার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী সুশান্ত সরকার মোরগ প্রতীকে ৫৮৫ ভোট পান।
ভোট কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আউয়াল, অতিরিক্ত বিভাগীয় নির্বাচন অফিসার মো. মনির হোসেন, জেলার মাজহারুল ইসলাম, রিটার্নিং অফিসার দিলিপ কুমার হালদার।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।