ঢাকাThursday , 25 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 25 October 2018, 23:10

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় রুস্তম আলী (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) রাতে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা ইমরান হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য খুলনার পাইকগাছার কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বুধবার সন্ধ্যায় যশোরের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চালকিডাঙ্গা বাজারে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানচালকের সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চাপা পড়ে মণিরামপুর উপজেলার খোর্দগাংড়া গ্রামের মৃত ইজহার আলীর ছেলে ভ্যানচালক রুস্তম আলী গুরুতর আহত হয়। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত রুস্তম আলীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *