ঢাকাThursday , 25 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ২ দিনব্যাপী সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 25 October 2018, 22:52

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে দুই দিনব্যাপী সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন হয়ছে।
বেসরকারি সংস্থা দলিত উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দলিতের কার্যালয়ে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে দলিত’র প্রকল্প কর্মকর্তা যোসেফ সরকারের পরিচালনায় প্রশিক্ষণার্থীদের মাঝে বীজ তুলে দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল হাসনাত। এ সময় আরও উপসিস্থ ছিলেন সহকারি কৃষি কর্মকর্তা নূর আলী বিশ্বাস।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে সদর ইউনিয়নের ৫টি গ্রামের ২০জন হতদরিদ্র ও দলিত সম্প্রদায় ভুক্ত মহিলা অংশ নেন। প্রশিক্ষণে শীতকালীন সবজি চাষের উপায়, রোগ বালাই প্রতিরোধ, স্বল্প মূল্যে স্থানীয় পদ্ধতিতে জৈব কৃষি, কেঁচো, জৈব সার উৎপাদন ও ব্যবহার এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে নয় প্রকার সবজির বীজ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *