ঢাকাThursday , 25 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেড়াগাছিতে আ’লীগের কর্মী সমাবেশে নৌকায় ভোট চাইলেন লাল্টু

admin ঢাকা
আপডেট: 25 October 2018, 22:44

কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেড়াগাছি ইউনিয়ন আ’লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের বালিয়াডাংগা বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
তিনি বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা বিজয়ের বিকল্প নেই। শেখ হাসিনা সরকারে থাকলে দেশের অগ্রগতি নিশ্চিত। জামায়াত-শিবিরের নৈরাজ্য আর ধর্মান্ধতার বিরুদ্ধে জনগণ এখন সোচ্চার। সুতরাং কোন অরাজকতা তৈরির চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে।
ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান এমএ কালাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক স ম মোরশেদ আলী ও রবিউল আলম মল্লিক, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি সাংবাদিক গোলাম রহমান, দেয়াড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মান্নান, সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক জিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, উপজেলা যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ছাত্রলীগ সভাপতি এসএম আবু সাঈদ, সাধারণ সম্পাদক শাকিল খান জজ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি রুবেল মল্লিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *