ঢাকাThursday , 25 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরে নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 25 October 2018, 22:39

ডেস্ক রিপোর্ট: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেছে নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নেতৃবৃন্দ সাতক্ষীরা সরকারি কলেজ মোড়, ফুড অফিস মোড়, পোস্ট অফিসসহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ করেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ, জেলা ছাত্রলীগের সাবেক বশির আহমেদ, ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি জয় রেজা, ইমরান হোসেন, শেখ আসিফ, আমিনুজ্জামান, আরিফুল, সোহান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসাসহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *