ঢাকাWednesday , 24 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 24 October 2018, 22:26

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ডেপুটি কমান্ডার আবুল হোসেন, গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী মো. সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা শামসুর রহমান দুঃখী, রাজাগুলা বাহার, কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত বাংলা প্রভাষক মুকুন্দ কুমার মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।
এসময় কাশিমাড়ী ইউনিয়নের মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান ডাবলু, সাধারণ সম্পাদক জিএম হুমায়ুন কবির হিমুসহ সদস্যবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাশিমাড়ী ইউনিটের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *