ঢাকাWednesday , 24 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ

admin ঢাকা
আপডেট: 24 October 2018, 22:20

কলারোয়া প্রতিনিধি: শেখ হাসিনা সরকারের উন্নয়ন সাফল্য অব্যাহত রাখতে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয় করার লক্ষ্যে কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ অক্টোবর) বিকেলে লাঙ্গলঝাড়া বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রবিউল রবির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘নৌকা মানে উন্নয়ন, নৌকা মানে অগ্রগতি। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক যাকেই দেবেন তাকেই বিজয়ী করার আহবান জানান তিনি।
লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যপক এমএ কালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক স ম মোরশেদ আলী, রবিউল আলম মল্লিক রবি ও অধ্যাপক আমজাদ হোসেন, পৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমান, যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ছাত্রলীগের সভাপতি এসএম আবু সাঈদ, সাধারণ সম্পাদক শাকিল খান জজ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি রুবেল মল্লিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *