ঢাকাTuesday , 23 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মৌতলা ইউনিয়ন আ’লীগের দপ্তর সম্পাদক আর নেই

admin ঢাকা
আপডেট: 23 October 2018, 22:17

মৌতলা ( কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মধ্য মৌতলা গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে আবুল কাশেম শেখ (৬২) আর নেই।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে সেট্রাকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার বাদ আসর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান, সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জল, শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর, যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা, যুব লীগের (একাংশ) আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক শহিদুর রহমান তুহিন, তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাধারণ সম্পাদক হান্টু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *