ঢাকাTuesday , 23 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে ফেনসিডিল ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 23 October 2018, 21:36

শার্শা (বেনাপোল) প্রতিনিধি: বেনাপোলের শার্শায় পাঁচশ পিস ইয়াবাসহ মিতু খাতুন (২১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এছাড়া তার কাছে আরও একটি হাতব্যাগ থেকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
মিতু খাতুন যশোরের অভয়নগর উপজেলার ভূইকাড়া গ্রামের মৃত আবুল কালামের মেয়ে।
বিজিবি জানায়, মিতুর শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় পায়ে বাঁধা পাঁচশ পিস ইয়াবা ও হাতব্যাগে থাকা ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বিজিবির বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন ইয়াবা ও ফেনসিডিলসহ মিতু খাতুনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দিয়ে মিতুকে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *