ঢাকাTuesday , 23 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইয়ং টাইগার্স অ-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা: যশোরকে বড় ব্যবধানে হারালো বরিশাল

admin ঢাকা
আপডেট: 23 October 2018, 21:25

আবু রাইয়ান: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮-১৯ এর তৃতীয় ম্যাচে যশোর জেলা দলকে ৫৬ রানে হারিয়েছে বরিশাল জেলা দল।
সকালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বরিশাল। শুরুতেই ধাক্কা খায় তারা। দলীয় ২৫ রানের মাথায় ভেঙে যায় তাদের ওপেনিং জুটি। তবে, আরেক ওপেনার তানজীল প্রতিরোধ গড়ার চেষ্টা চেষ্টা করলেও সফল হন নি। ২৬.৪ ওভারে মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে চায় দলটি। চাপ সামলে পঞ্চম উইকেট ফাইজুল ও তহিদুল মিলে ৯১ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪৩ রানে তহিদুল বিদায় নিলেও অন্য প্রান্তে দুর্দান্ত হাফ সেঞ্চুরি তুলে নেন ফাইজুল। ৫৩ রান করে হাসানুরের বলে বোল্ড আউট হয়ে ফিরে যান এই ব্যাটসম্যান। তারপর যাওয়া আসার মিছিলে ব্যস্ত ছিলেন ব্যাটসম্যানরা।
৪৮.৬ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে বরিশাল জেলা দল। বরিশালের হয়ে ৫টি চারের সাহয্যে সর্বোচ্চ ৫৩ রান করেন মো. ফাইজুল ইসলাম। যশোরের বোলারদের মধ্যে ইমন ফারাজি ১০ ওভার বল করে ২ মেডেনসহ ২৭ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া হাসানুর ৩টি রেজাউন ২টি ও শিফন ১টি করে উইকেট শিকার করেছেন।
জবাবে ব্যাটে নেমে শুরুতে যশোরও বিপাকে পড়ে। চতুর্থ ওভারে ইমন হোসেনের বোলে শূন্য রানে ফিরে যান সিদ্দিক। দলের আগের ম্যাচে সর্বোচ্চ রান করা ওপেনার ভুবন দেবনাথও ৩টি চার মেরে ফিরে যান ১৬ রান করে। বল হাতে আলো ছড়ানোর পর ব্যাট হাতেও জ¦লে উঠেন ইমন ফারাজি। প্রতিপক্ষ বোলাদের একাই শাসন করতে থাকে এই ব্যাটসম্যান। তবে শেষ রক্ষা হলো না দলটির। জয় থেকে যখন ৫৬ রান দূরে তখনই তহিদুলের বলে আসিফের হাতে ক্যাচ আউট হয়ে ফিরে যান ইমন। ২৮মিনিট ক্রিজে থেকে ৩১ বল খেলে ৫টি চারে ২৮ রান করেন তিনি। এরপর আর কোন ব্যাটসম্যান উইকেটে দাঁড়াতে পারেনি। ৪৩.৫ ওভারে ১৩৫ রানে থেমে যায় যশোরের ইনিংস। ফলে ৫৬ রানে জয় পায় বরিশাল। যশোরের পক্ষে মো.রেজাউন হোসেনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান। বরিশালের পক্ষে ৯ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তহিদুল ইসলাম লিমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *