ঢাকাTuesday , 23 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নজরুল ইসলামের ফেসবুক পেজের ফলোয়ার বিশ হাজার অতিক্রম করায় কেক কেটে উদযাপন

admin ঢাকা
আপডেট: 23 October 2018, 20:56

ফিংড়ী প্রতিনিধি: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের ফেসবুক পেজের লাইক ও ফলোয়ার সংখ্যা মাত্র তিন মাসের মধ্যে বিশ হাজার ছাড়িয়ে যাওয়ায় কেক কেটে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকালে শহরের পোস্ট অফিস মোড় এলাকায় ‘সাতক্ষীরাবাসীর প্রিয় নেতা নজরুল ইসলাম’ নামে ফেসবুক পেজের লাইক বিশ হাজার ছাড়িয়ে যাওয়ায় নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিব শাহাবাজ খান, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।
এসময় নজরুল ইসলাম বলেন, সাতক্ষীরার মানুষ এখন ভালো মন্দ বুঝতে শিখেছে। মানুষ এখন দুর্নীতিবাজ নেতাদের পছন্দ করে না। নৌকা বাংলার ১৭ কোটি মানুষের উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষ ভালো থাকে। তাই আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিককে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। পরে সাধারণ মানুষের মাঝে শেখ হাসিনা সরকারের উন্নয়নের খ–চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *