ঢাকাSunday , 29 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা সদর ক্লাবের ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন

Majharul islam ঢাকা
আপডেট: 29 November 2026, 07:49

দেবহাটা সদর ক্লাবের ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি মন্টু সম্পাদক রওশন আলী

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা সদর ক্লাবের ২০২৬ সালের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আব্দুল হাবিব মন্টুকে সভাপতি এবং অধ্যাপক মোঃ রওশন আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আলহাজ্ব আব্দুল কালামকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আব্দুর রহমান (বাচ্চু), মোঃ আব্দুর রাজ্জাক, দীপঙ্কর ঘোষ (বাবু) ও মোঃ ফারুক হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ রেজাউল করিম (বাপ্পা) ও মোঃ রফিকুল ইসলাম (আব্বাস)। সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ শরিফুজ্জামান (কাদের)কে।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মোঃ তৌফিক আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোমিনুল হক (কাজল), কোষাধ্যক্ষ মোঃ ফজলুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মোঃ বাবুল আজাদ, ক্রীড়া সম্পাদক মোঃ আফসার আলী এবং সহ-ক্রীড়া সম্পাদক মোঃ রাজিব হাসান (সুমন) নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, আইনবিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদিকা ও সহ-মহিলা বিষয়ক সম্পাদিকাসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। পাশাপাশি সাতজনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।

উল্লেখ্য, দেবহাটা সদর ক্লাব ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে ভূমিকা রেখে আসছে। নতুন কমিটির মাধ্যমে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উদযাপন

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com