ঢাকাSaturday , 28 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সহিংসতা বিলোপ দিবসে নির্যাতিত নারীদের আর্থিক সহায়তা প্রদান

Majharul islam ঢাকা
আপডেট: 28 November 2026, 21:50

তালায় সহিংসতা বিলোপ দিবসে নির্যাতিত নারীদের আর্থিক সহায়তা প্রদান
বি.এম. জুলফিকার রায়হান, ‎তালা:
‎নারীর প্রতি সহিংসতা বিলোপে আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরার তালায় আলোচনা সভা ও নির্যাতনের শিকার নারীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
‎দাতা সংস্থা Both ENDS-এর অর্থায়নে এবং উত্তরণ কর্তৃক বাস্তবায়িত “Strengthening Women’s Collective Power for Collective Feminist Advocacy” প্রকল্পের আওতায় শনিবার (২৮ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নির্যাতনের শিকার নারী, ইয়ুথ ওমেনস নেটওয়ার্কের সদস্য, সরকারি প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
‎উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ লিটন দাশ। প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. মনিরুদ্দীন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুননাহার আশা, অধ্যাপক রেজাউল করিম, রূপালীর পরিচালক মো. শফিকুল ইসলাম এবং সাংবাদিক জাহিদুর রহমান ও জুলফিকার রায়হান।
‎বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ব্যক্তিগত সমস্যা নয়, এটি মানবাধিকার লঙ্ঘন। বাল্যবিবাহ, যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও স্থানীয় সরকারকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
‎প্রধান অতিথি- ১৯৬০ সালে ডোমিনিকান রিপাবলিকে মিরাবাল বোনদের হত্যার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তাঁদের আত্মত্যাগের স্মরণেই জাতিসংঘ ২৫ নভেম্বরকে এ দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
‎সভায় ১০ জন নির্যাতিত নারী নিজেদের অবস্থা তুলে ধরে সুবিচার দাবি করেন। পরে তাঁদের মামলা পরিচালনার জন্য উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্প থেকে জনপ্রতি ৩ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উদযাপন

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com