ঢাকাSaturday , 28 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ সম্পন্ন

Majharul islam ঢাকা
আপডেট: 28 November 2026, 21:47

আশাশুনিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ সম্পন্ন

সমীর রায়, আশাশুনি : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার সমাপনী দিনে স্কুল ফিডিং, ক্যুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে গত ২৬ নভেম্বর প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
২৭ নভেম্বর প্রতাপনগরের মান্দারবাড়িয়া ও নাকনা সাইক্লোন শেল্টারে ভ্যাকসিনেশন ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
এদিন কয়েক শত গবাদিপশুকে ভ্যাকসিন প্রয়োগ ও অসুস্থ অসংখ্য গবাদিপশুকে চিকিৎসা সেবা সহ প্রাণিসম্পদ সম্পর্কে প্রাথমিক ধারণা, তাদের স্বাস্থ্য প্রাণি পুষ্টি বিষয়ক ধারণা, আধুনিক খামার পদ্ধতি ও উপযোগী করে গবাদিপশুর প্রতিপালন পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
শনিবার সমাপনী দিনে বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়া রজব আলী হাফিজিয়া এতিমখানায় শিশুদের ফিডিং শেষে ক্যুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম। এসময় মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উদযাপন

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com