আশাশুনিতে প্রতিবন্ধী শিশু যুবদলের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা
আশাশুনিতে প্রতিবন্ধী শিশু যুবদলের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা
সমীর রায়, আশাশুনি : সামাজিক অন্তর্ভুক্তি, প্রথমে বিকাশ ও আনন্দময় পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আইডিয়ালের উদ্যোগে অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশু ও যুবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এদিন হাড়িভাঙ্গা, বালিশ বদল ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিবন্ধী যুবক-যুবতীরা তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরেন। সবশেষে নৃত্য ও গান পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও যুবকরা নিজেদের প্রতিভা বিকাশ সহ পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ পাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply