ঢাকাSaturday , 28 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে আশাশুনিতে স্বেচ্ছাসেবক দলের মহড়া ও মোটরসাইকেল শোডাউন

Majharul islam ঢাকা
আপডেট: 28 November 2026, 21:42

আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে আশাশুনিতে স্বেচ্ছাসেবক দলের মহড়া ও মোটরসাইকেল শোডাউন

​সমীর রায়, আশাশুনি : সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আশাশুনিতে মহড়া ও মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
​শনিবার (২৮ নভেম্বর) বিকেলে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে আশাশুনি বাজার ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। নৈরাজ্য রুখে দিতে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে এ শোডাউন ও মহড়ায় উপজেলার ১১টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী অংশ গ্রহণ করে।
​আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএম আশিকুজ্জামান আশিকের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, সাজিনুর রহমান সাজু, শাহাদাৎ হোসেন ও আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম আজাদ, আলতাফ হোসেন, নাহিনুর ইসলাম, মুকুল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
শোডাউন চলাকালীন নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও বক্তব্য তুলে ধরে তাদের যেকোনো নৈরাজ্য প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উদযাপন

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com