ঢাকাSaturday , 28 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খালিয়া মুজাহিদুল জামে মসজিদে আজিবন দাতা সদস্য ও সুধী সম্মেলন

Majharul islam ঢাকা
আপডেট: 28 November 2026, 21:32

খালিয়া মুজাহিদুল জামে মসজিদে আজিবন দাতা সদস্য ও সুধী সম্মেলন
নুরুল ইসলাম, খাজরা প্রতিনিধি:

আশাশুনির খাজরা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের খালিয়া গ্রামে অবস্থিত ঐহিত্যবাহী পুরাতন খালিয়া মুজাহিদুল জামে মসজিদের উন্নয়ন কল্পে আজীবন দাতা সদস্য ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মসজিদের উন্নয়ন কল্পে এই দাতা সদস্য ও সুধী সম্মেলনে দানশীল ব্যক্তিরা এগিয়ে এসেছেন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জোহরের নামাজান্তে খালিয়া ঈদগাহ ময়দানে মসজিদের সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্থানীয় উলামায়ে কেরাম এবং জামে মসজিদের আজীবন দাতা সদস্য ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়,এবারই প্রথম এই মসজিদের এটি আজীবন দাতা সদস্য ও সুধী সম্মেলন। নতুন আজীবন দাতা সদস্য হিসাবে অনেকেই নাম অর্ন্তভুক্ত করেছেন। আলোচকবৃন্দ খালিয়া মুজাহিদুল জামে মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনা করে সকল সদস্য ও সুধীদেরকে সার্বিক সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উদযাপন

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com