ঢাকাSaturday , 28 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি; থানায় অভিযোগ

Majharul islam ঢাকা
আপডেট: 28 November 2026, 21:24

পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি; থানায় অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় এক স্কুল শিক্ষিকার বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে বাড়ির দরজা ও শয়নকক্ষের তালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ ২৫ হাজার ৫০০ টাকা, প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, এটিএম কার্ডসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গত ২৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে ২৬ নভেম্বর ভোর সাড়ে ৪টার মধ্যে উপজেলার ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নের কাওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সায়লা ইসলাম (৩২) ওই গ্রামের মো. আমিনুল ইসলামের মেয়ে এবং পেশায় একজন স্কুল শিক্ষিকা।

ঘানায় অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের সদস্যরা বাড়ির দোতলা ভবনের বিভিন্ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে বাড়িতে অবস্থানরত এক ইমাম সাহেব ঘুম থেকে উঠে নিচতলার বাথরুমের উত্তর পাশের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি তিনি সায়লার মাকে জানান। তিনি ঘুম থেকে উঠে নিজের শয়নকক্ষের তালাও ভাঙা দেখতে পান। এরপর পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের ভেতরে প্রবেশ করে মালামাল তছনছ ও এলোমেলো অবস্থায় দেখতে পান।

এ সময় স্টিলের আলমারির ড্রয়ারে রাখা নগদ ২৫ হাজার ৫০০ টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল (ওজন ৫ আনা), একটি স্বর্ণের আংটি (ওজন ২ আনা) এবং একটি স্বর্ণের নাকফুল (ওজন ১ আনা) খোয়া যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া কৃষি ব্যাংকের পাইকগাছা শাখার একটি এটিএম কার্ডসহ সাংসারিক বিভিন্ন জিনিসপত্রও চুরি হয়েছে।

পরিবারের ধারণা, অজ্ঞাতনামা চোরেরা বাথরুমসংলগ্ন দরজা ও শয়নকক্ষের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে স্টিলের আলমারি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সায়লা ইসলাম গত ২৭ নভেম্বর পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই পিংকু মন্ডল জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উদযাপন

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com