ঢাকাSaturday , 28 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরার সেই আলোচিত মাদকব্যবসায়ী সাহিদা আটক

Majharul islam ঢাকা
আপডেট: 28 November 2026, 21:18

ভোমরার সেই আলোচিত মাদকব্যবসায়ী সাহিদা আটক

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাহিদা খাতুন (৫০) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি’র পৃথক এ অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, আটক সাহিদা খাতুন সাতক্ষীরা সদর থানার ভোমরা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ফকির আলী গাজী।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৭ ও ২৮ নভেম্বর ভোমরা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ৩/৪-এস থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে নবাদকাঠি এলাকা থেকে ৩৪ হাজার টাকার ভারতীয় উইনসেরেক্স (Wincerex) কাফ সিরাপ জব্দ করা হয়।

এছাড়া সীমান্ত পিলার-৩ থেকে প্রায় ৫০০ গজ অভ্যন্তরে সবুজের মসজিদ এলাকা থেকে ৮ হাজার ৪০০ টাকার ভারতীয় উইনসেরেক্স কাফ সিরাপসহ সাহিদা খাতুনকে আটক করা হয়। পাশাপাশি সীমান্ত পিলার-৩ থেকে আনুমানিক ৫০ গজ ভেতরে ভোমরা আইসিপি এলাকা থেকে ৫৫ হাজার ৭৯০ টাকার ভারতীয় ফগ স্প্রে, পাতার বিড়ি, খৈনি, কাঠবাদাম, ট্রাকের বিভিন্ন মেশিনারিজ ও একটি ভিভো মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানায়, সব মিলিয়ে ৯৮ হাজার ১৯০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য দেশে আনা হচ্ছিল। এতে দেশীয় শিল্পের ক্ষতি হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

জনস্বার্থ ও রাজস্ব ফাঁকি রোধে বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উদযাপন

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com