তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২৬ উদ্বোধন
তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২৬ উদ্বোধন
তালা প্রতিনিধি:
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- প্রতিপাদ্য স্লোগন সামনে রেখে সাতক্ষীরায় তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপ-শহরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে তালা উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রূপায়ন দেব। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তৌহিদ কামালের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আলিম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী। এসময় অন্যান্যের মধ্যে যুবদল নেতা সাইদুর রহমান, যুব জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, আকবর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলা সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও খামারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply