ঢাকাThursday , 26 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে শ্যামনগরে সহ-ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

Majharul islam ঢাকা
আপডেট: 26 November 2026, 21:14

উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে শ্যামনগরে সহ-ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

নূরুন্নবী ইমন , সুন্দরবন অঞ্চল প্রতি‌নি‌ধি:

উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) পুনরুদ্ধারে সহ-ব্যবস্থাপনা বিষয়ক উপজেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত এবং অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস’ প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।

প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও অর্জন সম্পর্কে আলোচনার পাশাপাশি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের ধারণা, এর সেবাসমূহ এবং বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারে করণীয় বিষয়ে আলোচনা করেন কোডেকের পরিচালক (প্রকল্প) ডক্টর শীতল কুমার নাথ ও বিডফরসিজে প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মঞ্জুর এলাহী আলমাজী।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেকের পরিচালক (প্রকল্প) ডক্টর শীতল কুমার নাথ ও বিডফরসিজে প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মঞ্জুর এলাহী আলমাজী।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ উদ্দীন, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন এবং ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প ব্যবস্থাপক মিরাজ উদ্দিন তালুকদার, কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। কর্মশালাটি সঞ্চালনা করেন কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মোঃ শামিমুল আরেফিন সুমন।

কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রাথমিক ধারণা তুলে ধরে আবহাওয়া, জলবায়ু ও জলবায়ু পরিবর্তনের পার্থক্য, জলবায়ু পরিবর্তনবিষয়ক বিভিন্ন জ্ঞান ও প্রতিষ্ঠান এবং এর কারণগুলো নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বার্ষিক তাপমাত্রা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি ও ভূমির উর্বরতা হ্রাস, ভূমিক্ষয়, মৌসুমি বৃষ্টিপাতের তারতম্য, আকস্মিক বন্যার ক্ষতি ও খরার প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও তীব্রতা বৃদ্ধি।

এ ছাড়া গ্রিন হাউস গ্যাস ও এর প্রভাব নিয়ে পৃথক অধিবেশনে গ্রিন হাউস গ্যাসের ধারণা, বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ গ্যাসসমূহ এবং গ্রিন হাউস গ্যাসের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালার শেষ পর্যায়ে পরিকল্পনা তৈরি, কর্মশালা সম্পর্কে অংশগ্রহণকারীদের মতামত যাচাই এবং সমাপনী কার্যক্রমের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে শ্যামনগরে সহ-ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com