ঢাকাWednesday , 25 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Majharul islam ঢাকা
আপডেট: 25 November 2026, 22:58

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলার শ্রীউলা ও বুধহাটা বাজারে পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুজ্জামান ছট্টুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নাকতাড়া কালিবাড়ী বাজার প্রদক্ষিণ করে।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, খুলনা মহানগর যুবদল নেতা রাফিউল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মান্নান, আব্দুল গণি প্রমুখ।
একই সময়ে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের নেতৃত্বে বুধহাটা বাজারে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে শ্যামনগরে সহ-ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com