ঢাকাTuesday , 24 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটার মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 24 July 2018, 18:03

কুমিরা প্রতিনিধি: পাটকেলঘাটার মির্জাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন শিক্ষককে বিদায় ও একজন শিক্ষককে যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) বিকালে এ সংবর্ধনা দেওয়া হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি অসিত কুমার কাশ্যপীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সুর্য্য পালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালার ইউআরসির ইন্সট্রাক্টর এমএম ইমান উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি ফজর আলী। এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সবিতা দাশ, শ্রাবন্তী রাণী মন্ডল ও রবিউল ইসলাম, রোকসানা আক্তার, খাদিজা সুলতানা, শিক্ষার্থী নীলাঞ্জনা পাল, আরিফ রায়হান অপু, অংকন সাধু, মমতা ইয়াসমিন, রাজদ্বীপ ঘোষ, ইভা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *