ঢাকাMonday , 22 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কপিলমুনিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 22 October 2018, 23:15

কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে নিরাপদ সড়কের দাবিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার বেলা ১১টায় নিরাপদ সড়ক চাই দক্ষিণাঞ্চল কপিলমুনি শাখা ও কপিলমুনি-হরিঢালী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার সুধীজন নিরাপদ সড়ক চাই সম্বলিত র‌্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে র‌্যালি বের করে। পরে সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান স ম বাবর আলী, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, কপিলমুনি বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকা রহিমা আক্তার সম্পা ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *