ঢাকাMonday , 22 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা

admin ঢাকা
আপডেট: 22 October 2018, 23:10

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: ‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’ স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে দেবহাটার সখিপুরে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীরা ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে কলেজ চত্বর থেকে শোভাযাত্রাটি বের করে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপাধ্যক্ষ আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আবু তালেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *