বুধহাটা বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে থানা পুলিশের মতবিনিময়
আইনশৃঙ্খলা রক্ষায় আশাশুনির বুধহাটা বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে থানা পুলিশের মতবিনিময়
সমীর রায়, আশাশুনি : মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে
আশাশুনির বুধহাটা বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন পুলিশ প্রশাসন।
বুধবার বিকাল ৪টায় বুধহাটা বাজার খেয়াঘাট চত্বরে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বেলালউদ্দিন কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থা ও যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমুখ।
বক্তারা বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা বুধহাটা বাজারের পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে সবাইকে সচেতন থাকার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বুধহাটা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এসআই আব্দুর রউফ, বাজার কমিটির সেক্রেটারি নুরুজ্জামান জুলু, ওয়ার্ড বিএনপি সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবদল সভাপতি মনিরুল ইসলাম, সাবেক ছাত্রদল সভাপতি ফারুক হোসেন, মনিরুজ্জামান মনি ও স্থানীয় ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply