ঢাকাWednesday , 11 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড

Majharul islam ঢাকা
আপডেট: 11 November 2026, 21:39

পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ক্রেতাকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় এক মাদক বিক্রেতাকে। এ ঘটনায় সামারি ট্রায়ালে মাদক ক্রেতাকে এক মাস এবং বিক্রেতাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার শামুকপোতা এলাকা থেকে দুই পিস ইয়াবাসহ খোকন গাজীর ছেলে ইকবাল গাজীকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কপিলমুনি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে বাদশা সরদারকে নিজ এলাকা থেকে আটক করেন। পুলিশের দাবি, বাদশা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবনকারী ও বিক্রেতা কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সুন্দরবনের বাঘের আক্রমণে আহত গাবুরার বাবলু গাজীকে ক্ষতিপূরণের চেক প্রদান

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com