ঢাকাWednesday , 11 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে অসহায় ব্যক্তির পাশে ইউএনও, তাৎক্ষণিক মিলল হুইলচেয়ার

Majharul islam ঢাকা
আপডেট: 11 November 2026, 21:32

শ্যামনগরে অসহায় ব্যক্তির পাশে ইউএনও, তাৎক্ষণিক মিলল হুইলচেয়ার
গাজী আল ইমরান, শ্যামনগর ব্যুরোঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জাহান কনক। সাহায্যের আবেদন জানাতে এসে ইউএনওর তাৎক্ষণিক সহায়তায় একটি নতুন হুইলচেয়ার পেয়েছেন ওই ব্যক্তি।
জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের মৃত আজিজুল্যাহ কাগুচির ছেলে মো. আমজিয়ার কাগুচি নিজের আর্থিক অসচ্ছলতা ও অসহায়ত্বের কথা জানিয়ে সাহায্যের আশায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান।
আবেদন শোনার একপর্যায়ে ইউএনও শামসুজ্জাহান কনক লক্ষ্য করেন, আমজিয়ার কাগুচির একটি পা নেই এবং তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তার এই শারীরিক অক্ষমতা ও দুর্দশার বিষয়টি অনুধাবন করে ইউএনও কোনো কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে তার হাতে একটি হুইলচেয়ার তুলে দেন।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মো. আমজিয়ার কাগুচি। তিনি ইউএনওর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করে বলেন, চলাচলের অভাবে দীর্ঘদিন ধরে তিনি চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। নতুন এই হুইলচেয়ারটি তার চলাচলের কষ্ট অনেকটাই লাঘব করবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক জানান, সরকারের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় আমজিয়ার কাগুজি চোখে সানি থাকায় চোখে দেখেন না বলে জানান,উপজেলা নির্বাহী অফিসার তাতক্ষনিক উপকূলীয় চক্ষু হাসপাতালের সিইও গাজী আল ইমরান কে তার চোখের চিকিৎসার ব্যবস্থা নিতে বলেন। এসময় তার চোখ বিনামূল্যে অপারেশন করা হবে বলে জানান গাজী আল ইমরান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সুন্দরবনের বাঘের আক্রমণে আহত গাবুরার বাবলু গাজীকে ক্ষতিপূরণের চেক প্রদান

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com