আশাশুনি উপজেলা প্রশাসন ও সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আশাশুনি উপজেলা প্রশাসন ও সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে
এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, প্রেস ক্লাবের সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার আঃ হান্নান প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রিয় শিল্পীদের অংশ গ্রহনে দেশাত্মবোধন গান পরিবেশন করা হয়।
অপরদিকে, আশাশুনি সরকারি কলেজে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।
প্রভাষক শিরিন বাহার যুথির সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সঙ্গীত পরিবেশন শেষে রচনা প্রতিযোগিতায় ১ম রচনা সরকার (একাদশ), ২য় সুমনা খাতুন (একাশ) ও ৩য় স্থান অধিকারী অর্মিতা সোমকে পুরস্কৃত করা হয়। এছাড়া বাদ জোহর কলেজ জামে মসজিদে বিশেষ দোয়ানুষ্ঠান করা হয়।

Leave a Reply