ঢাকাTuesday , 3 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় স্কুল শিক্ষার্থীদের অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Majharul islam ঢাকা
আপডেট: 3 November 2026, 22:31

সাতক্ষীরায় স্কুল শিক্ষার্থীদের অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে এক কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর চৌধুরী, সদর থানার তদন্ত ইন্সপেক্টর জামিল কবির, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর এডমিন- গৌরাঙ্গ পাল, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ ছাত্রও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং একটি অপরাধমুক্ত প্রগতিশীল সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

কমিউনিটি পুলিশিং সমাবেশ পরিচালনা করেন, সদর থানা অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খাজরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দুর্যোগ স্বেচ্ছাসেবকদের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com