আশাশুনির কুঁন্দুড়িয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম রাউন্ডের ম্যাচে গোবরদাড়ি জয়ী
আশাশুনির কুঁন্দুড়িয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ ম্যাচে গোবরদাড়ি জয়ী
সমীর রায়, আশাশুনি : আশাশুনির কুঁন্দুড়িয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে লামিয়া ফুটবল একাদশকে হারিয়ে গোবরদাড়ি জয়ী হয়ে ২য় রাউন্ডে উঠেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪টায় কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদয়ন যুব সংঘ ও পাইথালী মিলন মহল যুব সংঘের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। ১ম রাউন্ডের শেষ ম্যাচে ভাদ্রা বাউখোলার লামিয়া ফুটবল একাদশ ও গোবরদাড়ি ফুটবল একাদশ মুখোমুখি হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লামিয়া ফুটবল একাদশকে ০-২ গোলের ব্যবধানে পরাজিত করে গোবরদাড়ি ফুটবল একাদশ ২য় রাউন্ডে উঠেছে।
সুকান্ত দাসের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন আসলাম, মোছাদ্দেক হোসেন, সমাজসেবক আমিনুর রহমান, অ্যাড. জাকারিয়া আহমেদ, উপজেলা পরিষদের সিএ নাজমুল হুদা, বিআরডিবির অফিস সহকারী পিন্টু কুমার দাশ, মিলন মহল যুব সংঘের সভাপতি জিয়াদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply