তালায় গ্রীনম্যানের আয়োজনে সমতায় তারুণ্য শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
তালায় গ্রীনম্যানের আয়োজনে সমতায় তারুণ্য শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় গ্রীনম্যান যুব ফাউন্ডেশনের উদ্যোগে এবং কিংডম অব দ্য নেদারল্যান্ডস, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘সমতায় তারুণ্য প্রজেক্ট’-এর আওতায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গ্রীনম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মূল বিষয় হিসেবে লিঙ্গ বৈষম্য দূরীকরণ, অনলাইনে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, মিডিয়া লিটারেসি (তথ্য সচেতনতা) বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক দাবি বাস্তবায়নে অ্যাডভোকেসি বিষয়ে বিশদ আলোকপাত করা হয়।
উক্ত আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি. এম. শাওন, ভেটেরিনারি সার্জন ড. মো. তৌহিদ কামাল খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশফিয়াতুন নাহার লিজা, সহকারী প্রোগ্রামার মো. মোতাহের হোসেন, বিআরটিএ কর্মকর্তা মো. রাজু আহমেদ, সাব-ইন্সপেক্টর আমির হোসেন, তালা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সরদার আবদুস হান্নান, তালা সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শাহানারা খাতুন ও তথ্য সেবা কর্মকর্তা মুক্তি রানী ঘোষ, তারা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা জেবুন্নাহার এবং শহীদ কামেল মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা রেশমা খাতুন, সাংবাদিক জুলফিকার রায়হান, সেলিম হায়দার, সাতক্ষীরা উন্নয়ন সংস্থার কৃষি কর্মকর্তা জয় মজুমদার, এসইউএস এটিও জাহাঙ্গীর হোসেন ও গ্রীনম্যানের খালিদ হাসান প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, “তরুণদের মেধা বিকাশ, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে সামাজিক সমতা প্রতিষ্ঠায় প্রশাসন, শিক্ষক ও নাগরিকদের সমন্বিত ভূমিকা রাখতে হবে।”

Leave a Reply