ঢাকাTuesday , 3 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল

Majharul islam ঢাকা
আপডেট: 3 November 2026, 22:19

পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাবেক সিনিয়র নায়েবে আমির, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাংবাদিক মরহুম আলহাজ্ব শামসুর রহমান (রহ.)-এর স্মরণে খুলনার পাইকগাছায় স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আসর উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি এলাকার আলহেরা জামে মসজিদে স্থানীয়ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার সাবেক সেক্রেটারি ও পাইকগাছা উপজেলা শাখার সাবেক আমির, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মাওলানা মুফতি আবুল কাশেম গোলাম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের পাইকগাছা উপজেলা শাখার সেক্রেটারি মুহাঃ হাবিবুল্লাহ গাজী ও পৌর শাখার সেক্রেটারি মো: মিজানুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান (মুসা), ইউনিয়ন সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব পাইকগাছা সহ-সভাপতি সাংবাদিক আজিজুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ সানা, ইউনিয়ন নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক, মাওলানা এরশাদ টপ, টপ আলী সরদার, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা বেলাল হোছাইন, মো. আখতারুজ্জামান সরদার, মো. আবুল কালাম আজাদ, জিএম নাসির উদ্দিন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ আলী, মো. সোহেল আহমেদ ও মোহাম্মদ রেজাউল ইসলাম (বাদশা)। এ সময় সাংবাদিক রেজাউল বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মরহুম আলহাজ্ব শামসুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সমাজ ও দেশ গঠনে তাঁর অবদান এবং স্মৃতিময় কর্মকাণ্ডের কথা স্মরণ করে বক্তারা বলেন, তাঁর আদর্শ ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খাজরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দুর্যোগ স্বেচ্ছাসেবকদের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com