খাজরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দুর্যোগ স্বেচ্ছাসেবকদের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত
খাজরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দুর্যোগ স্বেচ্ছাসেবকদের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত
নুরুল ইসলাম, (খাজরা) আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির খাজরা ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে অগ্রযাত্রা প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং দুর্যোগ স্বেচ্ছাসেবকদের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমন্বয়মূলক উদ্যোগ, যার মূল লক্ষ্য ইউনিয়নের সামগ্রিক দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং আপদকালীন প্রস্তুতি শক্তিশালী করা । এমনটা জানিয়েছেন বক্তারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি সদস্য রামপদ সানার সভাপতিত্বে এ অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। বারসিকের এ্যাডভোকেসী এসিসটেন্ট শিউলী রানীর সঞ্চলনায় অর্ধ বার্ষিক সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ইয়াকুব আলী।
এসময় ইউপি সদস্য রবিউল ইসলাম সবুজ,তহমিনা বেগম,রওশনারা খাতুন,মফিজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে নিয়মিত এই ধরণের সভার আয়োজন করা হয়।
সভায় দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি নিরূপণ,স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও দক্ষতা বৃদ্ধি,সচেতনতা বৃদ্ধি ও মক ড্রিল ,ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয়করণ, দুর্যোগের পাশাপাশি বর্তমান সময়ে ডেঙ্গু বা অন্যান্য মৌসুমী রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি বিষয়ে সমন্বিত পদক্ষেপসহ সভায় তুলে ধরা হয়।

Leave a Reply